রাজনীতি

দিলীপ ঘোষের রোড শো ঘিরে অশান্তির অভিযোগ ।অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে।

দিলীপ ঘোষের রোড শো ঘিরে অশান্তির অভিযোগ ।অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। তবে অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের। জানা গেছে বুধবার সন্ধ্যা নাগাদ শহর বর্ধমানের আলমগঞ্জ ব্রিজ থেকে বিবেকানন্দ কলেজ মোড় পর্যন্ত একটি রোড শো এর আয়োজন করা হয় বিজেপির তরফে, বর্ধমান-দুর্গাপুর লোকসভার প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে। আর সেই রোড শোকে কেন্দ্র করেই তুমুল অশান্তির অভিযোগ। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি প্রদীপ মন্ডলের অভিযোগ, আইনগতভাবে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থীর দিলীপ ঘোষের সমর্থনে রোডশো ছিল। পুলিশ প্রশাসনের পারমিশনও নিয়েছিলাম আমরা। পুলিশি পারমিশন থাকা সত্ত্বেও হামলা করা হয়। বিজেপি কর্মী অনিল তেওয়ারির পতাকা বাঁধার কাজ করছিলেন, ঠিক সেই সময় তৃণমূল সমর্থকেরা হামলা চালায়। মারধর করে আমাদের কর্মীদের।
পাশাপাশি বিজেপি কর্মী অনিল তিওয়ারির অভিযোগ, “আমরা পতাকা বাধছিলাম দিলীপ ঘোষের রোড শোকে কেন্দ্র করে, ঠিক সেই সময় ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের লোকেরা এসে আমাদের উপর হামলা চালায়। আমাদের দুজনকে মারধরও করে”।

ঘটনা প্রসঙ্গে ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি বলেন, যে ঘটনার কথায় বিজেপি কর্মীরা বলছে সেই রকম ঘটনার কথা আমাদের জানা নেই। আগামীকাল আমাদের দলীয় প্রার্থীর সমর্থনে প্রশাসনিক অনুমতি সাপেক্ষ পদযাত্রা কর্মসূচি আছে, সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আমাদের দলের কর্মীরা এলাকায় এলাকায় পতাকা লাগানোর কাজ করছে, ঠিক সেই সময় বিজেপির কিছু কর্মী সেখানে জড়ো হয় এবং আমাদের কর্মীদের বলে এখানে পতাকা লাগানো যাবে না। কোন রাজনৈতিক দলের কি কর্মসূচি আছে আমাদের সেটা জানা নেই। দলীয় কর্মসূচি অনুযায়ী আমাদের কর্মীরা পতাকা লাগানোর কাজ করছিল সেখানে বাধা দেওয়ার সাময়িক একটা উত্তেজনার সৃষ্টি হয় মাত্র।এদিকে রোড শোয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন টিএমসির মতো পার্টিকে ব্যান্ড করা উচিত নাহলে পশ্চিমবাংলায় হিংসা ও অমানবিকতা একা বন্ধ হবেনা।তিনি আরও বলেন তৃণমূলকে ভোট দেওয়া অবশ্যই উচিত নয় একটা হিংসার দূর্নীতি আর এই যে অসামাজিক ব্যবহার এটা বন্ধ হওয়া দরকার আছে,বাঙালি অনেকটাই মাথা নতো করেছে এবার বন্ধ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.