প্রচারে আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে শুক্রবার নদিয়ার তেহট্টে সভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে ঘিরে কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে কলকাতা পুলিশ কমিশনারের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার নির্দিষ্ট সময়ের জন্য যান নিয়ন্ত্রণ করা হবে। এ ছাড়াও কয়েকটি রাস্তা সাময়িক বন্ধ থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে রাত ১১টা এবং শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন ভারী যান নিয়ন্ত্রণ করা হবে। বেঁধে দেওয়া সময় ছাড়াও প্রয়োজনে আরও কিছু ক্ষণ যান নিয়ন্ত্রণ করা হতে পারে বলে খবর কলকাতা পুলিশ মারফত।আর শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজভবন গেট, আরআর অ্যাভিনিউ, রেড রোড, জেনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড, খিদিরপুর রোড এবং ১১ ফারলং গেট-এ যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। অন্য দিকে আগামী দু’দিন নির্দিষ্ট সময়ে সমস্ত ভারী পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রিত থাকবে। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত রাজভবনের আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজন অনুসারে গাড়িগুলিকে বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। ব্যস্ততম সময়ে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের ফলে হয়রানির আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
Read Next
November 12, 2026
জম্মু-কাশ্মীরে চাঞ্চল্য! নিখোঁজ দুই SPO-র গুলিবিদ্ধ দেহ উদ্ধার, উধাও অস্ত্র
November 11, 2026
উৎসবের মরশুমে ফের মূল্যবৃদ্ধির ধাক্কা! মাদার ডেয়ারির পর দেশজুড়ে দুধের দাম বাড়াল আমুল
November 11, 2026
কাশ্মীরের কুলগামে সিআরপিএফ চৌকিতে ভয়াবহ জঙ্গি হামলা, গুলিবিদ্ধ ৩ জওয়ান
November 10, 2026
কারখানার ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেই বিপত্তি! বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৩ শ্রমিকের, চাঞ্চল্য তামিলনাড়ুতে
November 9, 2026
গুজরাটে একাধিক ব্যাঙ্কে বোমাতঙ্ক! ইমেলে হুমকি, নিরাপত্তা জোরদার
November 9, 2026
দীপাবলির আবহেই ব্যাঙ্কে ছুটির ছড়াছড়ি! ৯ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ৬ দিন বন্ধ পরিষেবা, দেখে নিন তালিকা
Related Articles
Check Also
Close







