বর দেরি করে আসায় বিয়ে ভাঙলেন কনে।। শুধু বিয়ে ভাঙাই নয়, পাত্রের বাবা-মাকে আটক করে বিয়ের খরচও দাবি করল কনেপক্ষ।অদ্ভুত এই ঘটনার চিত্র দেখা গেল বিহারের কটিহারে।
স্থানীয় সূত্রে জানা যায়,ভাগলপুর জেলার সুলতানগঞ্জে বাসিন্দা মনোজিৎ চৌধরির বিবাহ অনুষ্ঠান ছিল। মণ্ডপে উপস্থিত হয়েছিলেন কনে এবং তাঁর বাড়ির লোকেরা।
বিয়ের লগ্ন পেরিয়ে যাওয়ায় উতপ্ত হয়েওঠে পরিবেশ।অভিযোগ ওঠে পাত্রের বাবা মাকে আটক করেন কনেপক্ষ।শুধু আটকে রাখাই নয়, বিয়ের অনুষ্ঠানের জন্য যা খরচ হয়েছে, সেই টাকা পর্যন্ত দাবি করেন তারা।পাত্রপক্ষের কাছে চার লক্ষ টাকা দাবি করে কনেপক্ষ।
বর কেন আসছেন না, তা খতিয়ে দেখার জন্য খোঁজাখুঁজি পর্যন্ত করেন কনের পরিবার। মাঝ রাতে এসে হাজির হন মনজিৎ।কনে মনীষা কুমারীর দাবি, মত্ত অবস্থায় ছিলেন তাঁর হবু বর। ওই অবস্থাতেই বিয়ে করতে আসেন তিনি। কনের পরিবার সূত্রে জানা যায়,এই বিয়ে তিনি করবেন না। শুধু তাই-ই পাত্রের বাবা-মাকে আটকে রেখে টাকা আদায় করার জন্য আত্মীয় এবং গ্রামবাসীদের পরামর্শ দেন। আর তারপরই পাত্র সহ তাঁর বাবা-মাকে আটকে রেখে চার লক্ষ টাকা আদায় করা হয় বলে অভিযোগ।







