সমাজ কোন পথে যাচ্ছে? প্রতিদিন বেড়ে চলেছে দাম্পত্য কলহজনিত নৃশংসতার ঘটনা। এবার কর্ণাটকের যাদগিরি জেলায় ঘটল এক অবাক করে দেওয়া ঘটনা।
সূত্রের খবর, এক মহিলা তার স্বামীর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। কৃষ্ণা নদীর উপর একটি সেতুতে পৌঁছে স্ত্রী বলেন, জায়গাটি খুব সুন্দর, একটা সেলফি তোলা যাক। স্বামী বাইক থামান। দু’জনে ব্রিজের পাশে গিয়ে ছবি তুলছিলেন।
হঠাৎ স্ত্রী তার স্বামীকে ঠেলে দেন নদীর জলে! এরপর নিজেই কান্নাকাটি করে আত্মীয়দের ফোন করে জানান, স্বামী পা পিছলে পড়ে গিয়েছেন নদীতে।
কিন্তু ভাগ্য ভালো থাকায়, স্বামী পানিতে পড়ে গিয়ে একটি পাথর ধরে প্রাণ বাঁচান। স্থানীয় লোকজন ছুটে এসে দড়ির সাহায্যে তাঁকে টেনে তোলে।
উদ্ধার হওয়ার পর তিনি জানান, এটি দুর্ঘটনা নয়, স্ত্রীই তাঁকে ইচ্ছে করে নদীতে ঠেলে দিয়েছেন! পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে—কেন এত নৃশংস হয়ে উঠছেন কিছু স্ত্রী? বিবাহবিচ্ছেদের আইনি পথ থাকলেও কেন এভাবে জীবন নেওয়ার চেষ্টা? সমাজকে এই প্রশ্নের উত্তর খুঁজতেই হবে।







