নয় মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে হত্যার মামলায় দুই অপরাধীকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কর্ণাটকের বিজয়পুর জেলার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত । মৃত্যুদণ্ড প্রাপ্তরা হল মুদ্দেবিহালা তালুকের ইব্রাহিমসাব মুহাম্মাদসাব আত্তারা ও আকবর মুহম্মদসাব আত্তারা। রমজানবী আত্তারা, আত্মীয় দাওয়ালাবি বন্দেনওয়াজ জমাদার, আজমা জিলানী দাখনি, জিলানি আবদুল খাদের দাখনি এবং দালাবি সুবহান ধনুরির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং ৪.১৯ লাখ টাকা জরিমানাও করা হয়েছে । শুক্রবার এই সাজা ঘোষণা হয় আদালতের তরফ থেকে।সূত্র মারফত জানা গেছে গুন্দাকানা গ্রামের বাসিন্দা বানু বেগম আত্তারা এবং একই এলাকার দলিত যুবক সায়াবান্না কননুর প্রেমে পড়ে এবং ২০১৭ সালে তারা বিয়ে করেন এতে বানু বেগম পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে । হামলার আশঙ্কায় বিয়ের পর বানু বেগম ও সায়াবান্না অন্য শহরে থাকতে শুরু করেন । কিন্তু বানু বেগম ৯ মাসের অন্তঃসত্ত্বা থাকায় সন্তান প্রসবের জন্য স্বামীর বাড়িতে আসেন ।এর অপেক্ষাতেই ছিল বানু বেগমের পরিবার।বানুর পরিবার তাদের মারধর করে বলে জানা যায়। হটাৎ ই এই আক্রমণে অচেতন হয়ে পরে বানু। ঘটনার সময় পরিবারের হাত থেকে রক্ষা পায় সায়াবান্না।
Read Next
November 6, 2026
চলন্ত ট্রেনেই জ্বলল অগ্নিকুণ্ড! পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা
November 6, 2026
বেঙ্গালুরুতে হাড়হিম করা হত্যাকাণ্ড: শিলনোড়া দিয়ে একই পরিবারের ৭ জনকে খুন, লাশের খোঁজে পুলিশ!
November 6, 2026
ধনতেরসের সকালেই বড় বিপর্যয়! দিল্লির জনপ্রিয় মার্কেটে আগুন, পরিস্থিতি সামাল দিতে নামল ২২টি দমকলের ইঞ্জিন
November 6, 2026
শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিপাকে বাগেশ্বর বাবা! ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা
November 6, 2026
জেলেই কাটছে ‘আজাদি’র দিন: সুপ্রিম ‘কোর্টে’ উমর-শারজিলের জামিনের নতুন ‘ঘুঁটি’!
November 6, 2026
গাফার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! চারতলা বাণিজ্যিক ভবনে আগুন, পুড়ে ছাই বিপুল সম্পত্তি
Related Articles
Check Also
Close







