এ বার মাঠের বাইরে বসেই দলকে জেতানো শুরু করেছেন গৌতম গম্ভীর। মেন্টর হিসাবে তাঁর ভূমিকা কী তা লখনউ সুপার জায়ান্টক্সের বিরুদ্ধে দেখিয়ে দিয়েছেন তিনি। গম্ভীরের কান্ড ভাইরাল সমাজমাধ্যমে।এর আগে দু’বছর লখনউয়ের মেন্টর ছিলেন গম্ভীর।দলটিকে হাতের তালুর মতো চেনেন তিনি। সেই সুবিধা কাজে লাগিয়েছেন তিনি ,লখনউয়ের ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে নিকোলাস পুরানকে আউট করেন আন্দ্রে রাসেল। ১০১ রানে ৫ উইকেট পড়ে যায় দলের। গম্ভীর জানতেন পুরানের উইকেট কতটা জরুরি। পুরান আউট হতেই দেখা যায়, জোরে জোরে হাততালি দিচ্ছেন তিনি। তার পরেই মগজাস্ত্রের প্রয়োগ করেন কেকেআর মেন্টর।পুরান আউট হতেই মাঠে কেকেআর ক্রিকেটারদের জন্য জল নিয়ে যাচ্ছিলেন কয়েক জন ক্রিকেটার। তাঁদের এক জনকে কাছে ডাকেন গম্ভীর। কিছু নির্দেশ দেন। ঘাড় নেড়ে মাঠে চলে যান সেই ক্রিকেটার। তার পর গম্ভীরকে দেখা যায় ডাগআউট থেকেই কাউকে কিছু একটা নির্দেশ দিচ্ছেন। বোঝা যাচ্ছিল, খেলার মধ্যে কতটা ঢুকে পড়েছেন তিনি। মাঠে হয়তো ক্রিকেটারেরা খেলছেন, কিন্তু মাঠের বাইরে থেকে সমানে নির্দেশ দিচ্ছেন গম্ভীর।গত তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। তবে এই জয়ে ক্রিকেটারদের পাশাপাশি গম্ভীরের ভূমিকাও অনেকটা রয়েছে। লখনউ ম্যাচে সেটাই দেখা গেল।
Read Next
November 25, 2026
৮৭ মিনিটে জিকসনের গোলে ইতিহাস! AFC চ্যাম্পিয়ন্স লিগ টুতে প্রথম জয় ইস্টবেঙ্গলের
November 24, 2026
বাইশ গজে প্রিয়াংশ ঝড়! ৩৬ বলে শতরান, ১৯ ছক্কায় ভেঙে দিলেন লোকেশ রাহুলের রেকর্ড
November 23, 2026
জেতানো হলো না দলকে, সেঞ্চুরি করেও আক্ষেপে তিলক
November 21, 2026
ক্রিকেটের ২২ গজ ছেড়ে রাজনীতির ময়দানে চাহাল! বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কমিটিতে পেলেন জায়গা**
November 21, 2026
মেসির পর এবার কি ভারতে আসছেন রোনাল্ডো? সিআর৭-কে হায়দরাবাদে আনার উদ্যোগ রেবন্তের**
November 20, 2026
প্রথম একাদশে জায়গা না পেতেই বিতর্কে সিরাজ! ধর্মীয় বৈষম্যের অভিযোগ কংগ্রেসের, পালটা দিল বিজেপি
Related Articles
Check Also
Close







