রাজনীতি

বিজেপিকে হারাতে কংগ্রেস আত্মবিশ্বাসী বলে জানালো শচীন পাইলট

দেশজুড়ে জোর কদমে চলছে লোকসভা নির্বাচনের প্রচার। আগামীকাল হতে চলেছে তৃতীয় দফার ভোটগ্রহণ। তার আগে রায়বেরেলিতে রাহুল গান্ধী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয় ঘোষণা করেন। এবার হাত শিবির উঠে পরে লেগেছে ভোটের জয় লাভ করতে। তাই এবার কংগ্রেস নেতার শচীন পাইলট জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানালেন।

রায়বেরেলি এবারও কংগ্রেসের থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শচীন পাইলট। এছাড়াও এবছর উত্তরপ্রদেশে জোট করেছে কংগ্রেস। সেখানেও আশাব্যঞ্জন ফল করবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা। ২৪এর ভোটের আগে খুব মেপে পা ফেলছে কংগ্রেস শিবির। তাই জন্য দেশের মধ্যে উত্তরের একাধিক রাজ্যে ইতিবাচক ফল করবে বলে আশাবাদী বলে জানিয়েছেন শচীন পাইলট।

শচীন পাইলট জানিয়েছেন, “জনগণ আমাদের ইশতেহার পছন্দ করেছেন। আমাদের জোট উত্তরপ্রদেশে প্রত্যাশিত আসনের চেয়ে বেশি আসনে জিতবে। বিজেপি ৫০০ বা ৬০০ আসন বলতে পারে, কিন্তু বাস্তবটা ভিন্ন। জনগণ পরিবর্তন চান আমি আগেই বলেছি। দক্ষিণে সাফ, উত্তরে হাফ। রাহুল গান্ধী নির্বাচনে জয়ী হবেন। রায়বরেলি থেকে তাঁর প্রার্থিতা উত্তর ভারত ও উত্তর প্রদেশে ইতিবাচক প্রভাব ফেলবে। এতে কংগ্রেস দল এবং জোটের উপকার হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.