জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”।
জগদ্ধাত্রী কালীচরণের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে স্বয়ম্ভু সত্যিই উর্মিলা মুখার্জির সন্তান কিনা। কিন্তু কালিচরণ নিজেও জানেনা আসল সত্যিটা তাই তখন জগদ্ধাত্রী তাকে জিজ্ঞাসা করে স্বয়ম্বু কোন হাসপাতালে এবং কোন ডাক্তারের হাতে হয়েছিল।
জগদ্ধাত্রীকে একজন অচেনা ব্যক্তি এসে তার কেস লড়ার জন্য বলে কিন্তু জগদ্ধাত্রী কোনোভাবেই রাজি হয় না। তখন লোকটি উল্টে বলে এই কেস লড়তে পারলে সে জানতে পারবে স্বয়ম্বু উর্মিলা মুখার্জির সন্তান নয়। আড়াল থেকে দেবুদা জানায় এইবারে খেলা তার হাতের মুঠোয়।
জগদ্ধাত্রীকে কেউ ফোন করে হুমকি দিচ্ছে এই কেস থেকে সরে আসার জন্য নইলে তাকে এবং তার সন্তানকে মেরে দেয়া হবে। তারপরেই বাইরে আসতে উৎসব হাতে চোট নিয়ে বাড়িতে ঢুকে ভালোভাবে জিজ্ঞাসা করতে গেলেই তাকে যা নয় তাই বলে অপমান করে। কিন্তু জগদ্ধাত্রীর কোথাও একটা জায়গায় গিয়ে যেন সন্দেহ হয়।







