টি-২০ বিশ্বকাপের আসর বসছে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। মার্কিন মুলুকে আগামী ৫ জুন যাত্রা শুরু করছে ভারত। নিউ ইয়র্কের মাঠে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ৯ তারিখ দ্বিতীয় ম্যাচটিও নিউ ইয়র্কে। ‘বিগ অ্যাপল’ সাক্ষী থাকতে চলেছে ক্রিকেটের এল-ক্লাসিকো অর্থাৎ ভারত বনাম পাকিস্তান দ্বৈরথের।
এরপর তৃতীয় ম্যাচটিও টিম ইন্ডিয়া খেলবে নিউ ইয়র্কেই।মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে ভারতীয় হেভিওয়েটসদের। ১৫ তারিখ ফ্লোরিডায় শেষ ম্যাচ কানাডার বিপক্ষে।
বছর পড়তে না পড়তেই টি-২০ বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ও নির্ঘন্ট প্রকাশ করে দিয়েছিলো আইসিসি। তারপর থেকেই অপেক্ষা ছিলো দল ঘোষণার। ২০২২-এর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে হারতে হয়েছিলো ১০ উইকেটের ব্যবধানে। তার পর থেকেই ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখেছে বিসিসিআই। গতকাল অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছেন নির্বাচকেরা। ক্রিকেটারদের নাম সামনে আসার পর থেকেই চলছে চর্চা।বিশেষজ্ঞরা বলছেন, অন্তত তিন ক্ষেত্রে আরও খানিক বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিলো বিসিসিআই বোর্ডের।
গতকাল যে ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেখানে উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ। সঞ্জু স্যামসন স্কোয়াডে থাকলেও ক্রিকেট বিশেষজ্ঞরা নিশ্চিত দস্তানা হাতে প্রথম পছন্দ হিসেবে উইকেটের পিছনে দাঁড়াবেন ঋষভই। ২০২২-এর ৩০ ডিসেম্বর ভয়াবহ সড়ক দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পর ১৪ মাসের বিরতি নিয়েই সরাসরি আইপিএলে মাঠে ফিরেছেন ঋষভ। এখনও অবধি ব্যাট বাঁ দস্তানা হাতে সাবলীল। প্রায় ৩৯৮ রান করেছেন। ঝাঁপিয়ে ক্যাচ নিতে বা দ্রুত স্টাম্পিং করতেও দেখা গিয়েছে তাঁকে।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সুযোগ পান নি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজও খেলতে পারেন নি তিনি। আইপিএলের সাথে আন্তর্জাতিক আঙিনার যে বেশ খানিকটা তফাৎ রয়েছে তা আগেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। চোট সারিয়ে ফিরে দুই মাস আইপিএল খেলার পর আবার টি-২০ বিশ্বকাপের ধকল তিনি নিতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই।
টি-২০ বিশ্বকাপের দলে ভারত সুযোগ দিয়েছে রবীন্দ্র জাদেজাকে। এই নির্বাচনের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন ক্রিকেটদুনিয়ার একাংশ।
চলতি মরসুমে আইপিএলেও যে জাদেজা আহামরি পারফর্ম্যান্স করেছেন, বলা যাবে না তেমনটাই। চেন্নাই সুপার কিংস জার্সিতে ৯ ম্যাচ খেলে করেছেন ১৫৭ রান। এরপরেও কেন জাদেজা জাতীয় দলে তা নিয়ে চলছে কাটাছেঁড়া।
ভারতের ওপেনিং জুটি কি হবে তা নিয়ে এখনও কোনো রকম নিশ্চয়তা মেলে নি। অধিনায়ক রোহিত ইনিংসের গোড়াপত্তন করতে আসবেনই, প্রায় নিশ্চিত ক্রিকেটজনতা। সঙ্গী কে হবেন, ঠিক নেই তা। যশস্বী জয়সওয়াল হতে পারেন। আগ্রাসী ভঙ্গিতে শুরু করতে ভালোবাসেন মুম্বইয়ের তরুণ। রোহিতের সাথে তিনি মাঠে নামলে ডান হাতি-বাম হাতি জুটি তৈরি হতে পারে। ইতিবাচক এই সকল দিক মেনে নিলেও বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলছে যশস্বীর বর্তমান টি-২০ ফর্ম। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অসাধারণ পারফর্ম করলেও আইপিএলে একেবারের ধারাবাহিকতা দেখাতে পারেন নি তিনি। বড় মঞ্চে তিনি কি করেন, তার নিশ্চয়তা দিতে পারছেন না কেউই।
[05-08, 13:28] Saheli: টানা গরমের জ্বালা থেকে মুক্তি মিলেছে। অবশেষে সোমবার দক্ষিণবঙ্গবাসী পেয়েছে বহু অপেক্ষৃত বৃষ্টি। সোমবারের পর মঙ্গলবার রাতেও কলকাতা সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। যার জেরে বুধবার সকাল থেকে বদল হয়েছে আবহাওয়া।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে যাওয়ায় হাঁসফাঁস করা গরম নেই।
আলিপুর হওয়া অফিস সূত্রে খবর, বুধ এবং বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও ওইদিন উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও হতে পারে ভারী বৃষ্টি।
বুধবার বেশিরভাগ জেলাতেই দিনভর মেঘলা আকাশ থাকবে। দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার থেকে কমবে বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে । এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত । এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই রাজ্যে প্রবেশ করছে । এর জেরেই বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে । বৃহস্পতিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় সমুদ্রতট ও তীরবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে । মৎস্যজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।







