এক মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগে তাঁর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃতদের নাম সৌরভ পাল ও ছবি পাল। গত সপ্তাহে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।পুলিশ সূত্রে জানা যায় কসবার বোসপুকুর রোডে স্ত্রী শম্পা সরকারের সঙ্গে থাকতেন অভিযুক্ত সৌরভ।দু’বছর আগে তাঁদের বিয়ে হয়। ঘটনার সূত্রপাত চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি। অভিযোগ, ওই দিন শম্পাকে বেধড়ক মারধর করেন পরিবারের লোকজন। এমনকি, তাঁর গলা টিপে ধরা হয়েছিল বলেও অভিযোগ। যার জেরে গুরুতর জখম ও অসুস্থ হয়ে পড়েন শম্পা। বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পরে চলতি মাসের ২ তারিখ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় শম্পার। মারধরের ঘটনার পরেই শম্পা কোমায় চলে গিয়েছিলেন।গত ৩ মে শম্পার মা সৌরভ ও ছবির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন কসবা থানায়। তারই ভিত্তিতে পুলিশ তাঁদের গ্রেফতার করে। এক পুলিশকর্তা জানান, সৌরভ শম্পার দ্বিতীয় পক্ষের স্বামী। তাঁদের বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি চলছিল। তবে ঠিক কী ভাবে শম্পার মৃত্যু হয়েছে, তা জানার জন্য দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই বোঝা যাবে, মৃত্যুর প্রকৃত কারণ কী।
Read Next
November 14, 2026
সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কা, এনকাউন্টারের ভয় দেখিয়ে মানবাধিকার কমিশনের দ্বারস্থ স্ত্রী সুস্মিতা
November 14, 2026
পরপর চার রবিবার বন্ধ মেট্রোর একাংশ! ১৫ নভেম্বর থেকে ৯ ঘণ্টা ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা
November 14, 2026
জ্ঞানেশ কুমারকে কটাক্ষ পোস্টে বিতর্ক, ফের অভিষেককে থানায় তলব পুলিশের
November 14, 2026
বন্ধ ফ্ল্যাটে বাবা-ছেলের দেহ উদ্ধার, গ্যাসের গন্ধ ও বাবার শরীরে ক্ষত! দমদমে রহস্য ঘনীভূত
November 13, 2026
চিংড়িহাটার জট কাটতেই খুলছে মেট্রোর নতুন পথ, ২১ নভেম্বর অরেঞ্জ লাইনের উদ্বোধনে কলকাতায় মোদি
November 13, 2026
মাঝেরহাটে লরির ধাক্কায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার, উত্তেজনা এলাকায়
Related Articles
Check Also
Close






