সাত সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ! তবে শুধু কলকাতা নয় , কম্পন অনুভূত হলো উত্তরবঙ্গ – দক্ষিণবঙ্গেও । জানা গিয়েছে , সকাল ১০ টা ১০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয় । টানা ৩০ সেকেন্ড ধরে অনুভূত হয় ভূমিকম্প । রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ওঠে ৫.৭ ।
প্রাথমিক তদন্তে খবর , এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ । ভূমিকম্পের উৎসস্থল ছিল ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নরসিংডি । উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে হওয়ায় , অনুভূত হয় জোরালো কম্পন । যার ফলে , বাংলাদেশের পাশাপাশি , আমাদের রাজ্যের কিছু অংশেও অনুভূত হয় কম্পন ।
কলকাতা সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, নদিয়া ও দক্ষিণ দিনাজপুরেও ভূমিকম্পের ফলে জোড়ালো কম্পন অনুভূত হয় । উল্লেখ্য ১০:১০ অর্থাৎ অফিস টাইমে ভূমিকম্প হওয়ায় , কার্যত সর্বত্রই আতঙ্কের পরিবেশ ছড়িয়ে পড়ে । খালি করে দেওয়া হয় , কলকাতার বহু বহুতল অফিসও ।







