কলকাতা

ফের বৌবাজারে একাধিক বাড়িতে ফাটল! বিক্ষোভে এলাকাবাসীরা

আবারও বৌবাজারে একাধিক বাড়়িতে ফাটল! শুক্রবার ভোর রাত থেকে মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল মিলেছে। বাসিন্দাদের অভিযোগ, মেট্রোর কাজের জন্য এহেন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। অন্তত ১০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। আতঙ্কিত এলাকাবাসীরা। বাড়ি থেকে নেমে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক মহিলা বলেন,’আমি অসুস্থ। ভোর ৪টে ৫০ মিনিট নাগাদ বাথরুমে গিয়েছিলাম। মেঝেতে দেখছি ফাটল ধরা পড়ছে। আমি দৌড়ে এলাম। বাকিরাও বলছিল যে দিদি ফাটল ধরেছে। বেরিয়ে এস। তারপর থেকে মেট্রোর লোকেদের জানানোর চেষ্টা করছি আমরা। কিন্তু কোনও লাভ হয়নি।’ মেট্রো কর্তৃপক্ষের প্রতি ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিশ্বরূপ দে’ও।

এলাকা খালি করে দিতে আবেদন জানিয়েছেন পুলিসকর্মীরা। কেএমআরসিএল-এর তরফ থেকে জানানো হয়, শিয়ালদহের দিকে মেট্রোর লাইনে ক্রস প্যাসেজে কাজ চলাকালীন রাত ৩টে নাগাদ সেখান থেকে জল বার হতে দেখেন কর্মীরা। যার জেরে এই পরিণতি। ঘটনাস্থলে গেছেন কেএমআরসিএলের উচ্চপদস্থ আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.