আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা যত সময় যাচ্ছে তদন্তের পথে মোড় নিচ্ছে। উঠে আসছে নতুন তথ্য প্রমাণ। ইতিমধ্যে সামনে এসছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ গুরুতর দৃষ্টিতে দেখা হচ্ছে। মূলত, সেমিনার রুমে নির্যাতিতার দেহের অবস্থান এবং চাদরের রঙ নিয়ে অসঙ্গতি রয়েছে। জুনিয়র চিকিৎসকদের মতে, নির্যাতিতার দেহে নীল চাদর ছিল, কিন্তু নির্যাতিতার বাবা-মায়ের বয়ানে দেখা যায় চাদরের রঙ ছিল সবুজ। নির্যাতিতার মা বলেন, “দশটা সাড়ে দশটার সময়ে ভিডিয়োতে যে লোকদের দেখা গিয়েছে, ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন বাড়ির লোক ছিল। আমরা তো তখন পৌঁছয়নি। আমরা ১২.১০ এ পৌঁছেছি। আমি পুলিশের পায়ে পড়ে কেঁদেছি, মেয়েকে দেখতে দিন।
আমি বলেছিলাম, আমি ছোঁব না, কিচ্ছু করব না। আমার মেয়ের মুখটা দেখতে দেয়নি।” নির্যাতিতার বাবার বয়ানে, “ওরা তখন দরজা বন্ধ করে ভিতরে কিছু একটা করছিল আরকী, প্রমাণ লোপাট করছিল। চাদরের রঙ বদলাল কীভাবে? পুলিশ আর কলেজ কর্তৃপক্ষ কি প্রথম থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল?”
অভিযোগ উঠেছে যে পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ তথ্য লোপাটের চেষ্টা করছে, যেমন ঘরের অবস্থান পরিবর্তন এবং প্রমাণ লোপাটের অভিযোগ। সিবিআই প্রাক্তন কর্মকর্তা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা এ বিষয়ে গভীর তদন্ত এবং শাস্তির দাবি করেছেন। তারা বলছেন ক্রাইম সিন পরিবর্তন করাটাও একটা বড় ক্রাইম। এই ঘটনায় সমস্ত রকমের প্রমাণ লোপাট হবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে ক্রাইম সিন ওল্টারেশন এর অভিযোগ জানাতে পারে।







