জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প ঘিরে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা। প্রস্তাবিত এই মেট্রো করিডরের এসপ্ল্যানেড স্টেশন নির্মাণের অনুমতি বাতিল করেছে প্রতিরক্ষা মন্ত্রক।
সম্প্রতি মন্ত্রক জানিয়েছে, বেআইনিভাবে সেখানে ক্রীড়া সরঞ্জামের ওই বাজার গড়ে উঠেছে। তাই সেনাবাহিনী কোনওভাবেই ওখানে নতুন করে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন তৈরি করতে দেবে না।
জানা যাচ্ছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এবং জোকা থেকে এসপ্ল্যানেড-এই তিনটি মেট্রো করিডরের সংযোগস্থল হিসেবে চিহ্নিত হয়েছিল এসপ্ল্যানেড। যাত্রীরা এই স্টেশনের মাধ্যমেই তিনটি মেট্রো রুট ব্যবহারের সুযোগ পেতেন। কিন্তু মোদি সরকার স্টেশন তৈরির অনুমতি বাতিল করে দেওয়ায় গোটা পরিকল্পনাই কার্যত ভেস্তে যেতে বসেছে।







