এখনও হাতে গোনা দু দিন বাকি নির্বাচনের। তার আগেই তৃণমুলের বিজয় মিছিল দেখা গেলো পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে।বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে দেখা যায় সবুজ আবিন নিয়ে আনন্দে মেতে উঠতে।রীতিমতো উচ্ছ্বাসের সুরে বললেন, “আমরা ভাতার ব্লকে তো জয়ী হচ্ছিই। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ১ লাখ ভোটে জিতব।তাই আজ আমাদের কর্মীরা বিজয় মিছিলে মেতেছে।”
পাশাপাশি এদিন একই সুরে স্লোগান দিতে দেখা যায় ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশের কন্ঠেও।রীতিমতো আত্মবিশ্বাসী সুরে তিনি বলছেন,”ক্লাসের যাঁরা ভাল ছাত্র হয় তাঁরা পাশ করা নিয়ে চিন্তা করে না। তাঁদের চিন্তা থাকে কত শতাংশ নম্বর আসবে সেটা নিয়ে।”অপরদিকে তৃণমূলের এই বিজয় মিছলকে ঘিরে সন্ধ্যা থেকে তুমুল চর্চার তালিকায় জেলার রাজনৈতিক মহলে।যদিও ঘাসফুল শিবিরের এই কর্মকাণ্ডকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। এই কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে লড়ছেন বিজেপির দাপুটে প্রার্থী দিলীপ ঘোষ।







