রাজ্য

এসএসসি কমিশন ৪৫৯৯ জনের তালিকা দিয়েছে সুপ্রিম কোর্টে, এদের চাকরি ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন

স্কুল সার্ভিস কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্বস্তি মিলেছে বড় অংশের শিক্ষক ও শিক্ষাকর্মীদের। পাশাপাশি হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ার পর আপাতত চাকরিতে ফিরেছেন হাজার হাজার শিক্ষক। অন্য দিকে, নির্বাচনের মাঝে চাকরি বহাল থাকায় স্বস্তির নিশ্বাস ফেলেছে শাসক দলও। কিন্তু এই রায়ের জেরে এসএসসি কতটা স্বস্তিতে? তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
শীর্ষ আদালতের নির্দেশনামায় বলা হয়েছে, ৪৫৯৯ জনের তালিকা আদালতে তুলে দিয়েছে কমিশন। অবৈধ নিয়োগের তালিকা হিসেবে এই তথ্য দিয়েছে এসএসসি।
শীর্ষ আদালতের রায়ের শেষ দিকে বলা হয়েছে, বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন, প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তাঁরা মাসিক পাবেন, সেটা পুরোটা ফেরত দিতে হবে। এই অনুসারে মুচলেকা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে।
অর্ডার কপির ১২ ও ১৩ নম্বর পাতায় বলা হয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিয়েছে। আদালতে নিজেদের সওয়ালেও বেআইনি নিয়োগের কথা স্বীকার করেছে কমিশন। আইনজীবীরা বলছেন, ৪৫৯৯ জনের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে পুরো প্যানেলের ওপর প্রভাব পড়বে না শুধু যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হবে।
এসএসসি এই তালিকা আদালতে তুলে দেওয়ায় প্রশ্ন উঠবে, তাহলে কি সত্যিই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অভিযুক্তরা? পেলে সেই টাকা কাদের হাতে গিয়েছে? নিয়োগ দুর্নীতিতে টাকা দিয়ে চাকরি দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন একাধিক শাসক দলের নেতা। অভিযুক্তদের চাকরি বাতিল হলে কি আরও কয়েকজন নেতার নাম উঠে আসবে? এই রকম বিভিন্ন প্রশ্ন উঠছে সমালোচক মহলে । আর সে ক্ষেত্রে নিয়োগকারী সংস্থা কি সত্যি পারবে শাসকদলের চাপের কাছে মাথানত হতে না হয়ে শুধু যোগ্যদের হয়ে লড়াই করতে? এমন প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে বিশেষজ্ঞরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.