ফের সুখের মরশুমে এলো দুঃসংবাদ। আলোর দিবসে সঙ্গীতমহলে শোকের অন্ধকার। অভিনেতা আসরানীর পরেই প্রয়াত গায়ক-অভিনেতা ঋষভ টান্ডান। শিল্পীর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ সকলে। সূত্রের খবর, দিল্লিতে পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করছিলেন তিনি, আর সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। পরিবার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হলোনা শেষরক্ষা। হাসপাতালেই তাঁকে মৃত ঘোষণা করেন কর্তৃপক্ষ।
ঋষভ ছিলেন বলিউডের বিখ্যাত ও প্রতিভাবান গায়ক, সুরকার এবং অভিনেতা। আধ্যাত্মিকতায় প্রবল বিশ্বাসী ছিলেন ঋষভ। তাঁর অভিনয়ের ঝুলিতে আছে‘ফকির- লিভিং লিমিটলেস’এবং‘রশনা: দ্য রে অফ লাইট’এর মত ছবি।







