২০১৪ সালে উত্তর প্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০১৯ সালেও এই কেন্দ্র থেকেই জিতে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন তিনি। ২০২৪ সালেও সেই বারাণসীই তাঁর কেন্দ্র। মঙ্গলবার এই কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দেবেন মোদী। ১১টা বেজে ৪০ মিনিটে তাঁর মনোনয়ন পেশের সময় ঠিক করা হয়েছে।







