হাতে আর মাত্র কয়েকটি দিন। তারপরেই শুরু হবে নতুন অর্থবর্ষ। প্রত্যেকেরই ব্যাঙ্কে একাধিক কাজ থাকবে। তবে এপ্রিল মাসে রয়েছে একাধিক ছুটি। বন্ধ থাকবে ব্যাঙ্ক। জেনে নিন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে?
বিভিন্ন রাজ্য ভিত্তিক ছুটি মিলিয়ে এপ্রিল মাসে মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে সব ছুটিগুলি পশ্চিমবঙ্গের জন্য কার্যকর নয়। দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ছাড়া এপ্রিল মাসে রাজ্যে অতিরিক্ত ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ছুটির তালিকা
১ এপ্রিল, ২০২৪- নয়া আর্থিক বছরের প্রথম মাস এপ্রিল। সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫ এপ্রিল ২০২৪- বাবু জগজীবন রামের জন্মদিন এবং জুম্মাত-উল-বিদা উপলক্ষে তেলেঙ্গানা, জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
৯ এপ্রিল ২০২৪- বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বাই, নাগপুর, পানাজি এবং শ্রীনগরে গুড়ি পাদওয়া/উগাদি উত্সব/তেলেগু নববর্ষ এবং প্রথম নবরাত্রি উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷
১০ এপ্রিল ২০২৪- ঈদের কারণে কোচি এবং কেরালায় বন্ধ থাকবে।
১১ এপ্রিল ২০২৪- ঈদের কারণে, সারা দেশে অনেক ব্যাঙ্ক বন্ধ থাকবে, কিন্তু চণ্ডীগড়, গ্যাংটক, ইম্ফল, কোচি, সিমলা, তিরুবনন্তপুরমের ব্যাঙ্কগুলি খোলা থাকবে।
১৫ এপ্রিল ২০২৪- বাংলায় নববর্ষ হওয়ায় বাংলায় ব্যআঙ্ক বন্ধ থআকবে। এছাড়া হিমাচল দিবসের কারণে গুয়াহাটি এবং সিমলার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ এপ্রিল ২০২৪- রাম নবমী ১৭ এপ্রিল। রাম নবমী উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, জয়পুর, কানপুর, লখনউ, পাটনা, রাঁচি, সিমলা, মুম্বাই এবং নাগপুরে ব্যাঙ্ক খুলবে না।
২০ এপ্রিল ২০২৪- গড়িয়া পূজা উপলক্ষে আগরতলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।







