রাজনীতিরাজ্য

আমডাঙ্গার আইএসএফ নেতা সদলবলে যোগ দিলেন বিজেপিতে

আমডাঙ্গার আইএসএফ নেতা সদলবলে বিজেপিতে যোগ দিলেন। বুধবার বেলায় জগদ্দলের মজদুর ভবনে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে মোস্তা ফিজুর রহমান বিজেপিতে যোগ দিলেন। তিনি ২০২২ সালের পঞ্চায়েত নির্বাচনে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের আদহাটা পঞ্চায়েতের আই এস এফের জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন।

বিজেপিতে যোগ দিয়ে মোস্তা ফিজুর রহমান বলেন, এবার নির্বাচনে আমডাঙ্গায় বিজেপি ভালো ফল করবে। সংখ্যালঘুরা এখন মোদিজীকে দুহাত ভরে আশীর্বাদ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.