জেলা

Breaking: সবং এ বড় সড় দূর্ঘটনা, মৃত এক মহিলা

সবংয়ে রাস্তার ধারে এক দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল মাল বোঝাই লরি। লরির ধাক্কায় প্রাণ হারাল মহিলা। আহত তার স্বামী ও ছেলে।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১ নং দেভোগ গ্রাম পঞ্চায়েতের মগলানি চক এলাকায়। মকরামপুর থেকে তেমাথানি আসার পথে রাজ্য সড়কের ধারে একটি ঘরে ধাক্কা মারে লরি। সেই সময় ছেলে ও স্ত্রীকে নিয়ে বাইকে করে যাচ্ছিল এক ব্যক্তি। আর সেই লরির ধাক্কায় প্রাণ গেল ওই ব্যক্তির স্ত্রীর। গুরুতর আহত ওই ব্যক্তি ও তার ছেলে। ঘটনাস্থলে উপস্থিত সবং থানার পুলিশ। আহতদের সবং হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃত মহিলার নাম ইকরানা বিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.