রাজনীতি

ভোটের প্রচারে বাংলাকে কাংলা বলে কটাক্ষ মিঠুনের,পাল্টা জবাব ঘাস শিবিরের

এবার ভোট প্রচারে নেমে বাজার গরম করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রচারে গাইলেন গানও। আর সে গানের মাঝে বাংলাকে কাংলা বলে কটাক্ষের সুর ছুড়লেন বিজেপি প্রার্থী মিঠুন চক্রবর্তী। আর এতেই সৃষ্টি বিতর্কের পাহাড়। পার্থীর কটাক্ষের পাল্টা জবাব দিতে ছাড়লেন না হুগলি জেলার তৃণমূল নেতা সন্তোষ কুমার সিং।

প্রধানমন্ত্রীর ‘স্টার সেনাপতি’ হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের হয়ে প্রচারযাত্রা করে চলেছেন মিঠুন। সম্প্রতি হুগলি জেলার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের জন্যও ভোট চাইতে গিয়েছিলেন তিনি।তার পর শুরু হয় গান পর্ব।

প্রথমে নিজের সিনেমার ‘খেয়ে যে লাথি লেং ভেঙে ঐ গেলো ঠেং…’ গানটি গেয়ে শোনান অভিনেতা।এর পরই বলেন, “অনেকদিন আগে একটা গান গেয়েছিলাম। আমি ভাবিনি, এই গানটা বাংলার আজকের এই দিনের সঙ্গে এভাবে মিলে যাবে।” তবে কি সেই গান?

“আমাদের গড়া এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা/ যদি প্রশ্ন করে বীর নেতাজি, কী তার জবাব দেব আমরা?” গানের শেষে ‘বন্দেমাতরম’ বলেন বিজেপির তারকা প্রচারক। আবার ‘জয় শ্রীরাম ধ্বনি’ও দিতে দেখা যায় তাঁকে।

এই ঘটনার পাল্টা জবাব দিতে গিয়ে হুগলি জেলার তৃণমূল নেতা সন্তোষ কুমার সিং বলেন, “মিঠুন চক্রবর্তীর মাথার ঠিক নেই, উনি নিজে ইডি, সিবিআইয়ের ভয়ে বিজেপি দলে নাম লিখিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর যে দল নেতাজি, রবীন্দ্রনাথদের মানে না তাদের কেউ প্রশ্ন করবে না এই বিষয়ে। বিজেপি দলটা বাংলাকে বদনাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলার মানুষ এর উত্তর দেবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.