জেলা

নির্বাচন শেষ হতেই হিংসার ঘটনা উত্তপ্ত শিল্পাঞ্চলের নানা এলাকা

নির্বাচন শেষ হতেই হিংসার ঘটনা উত্তপ্ত শিল্পাঞ্চলের নানা এলাকা। ভাটপাড়ার ১৬ নম্বর ওয়ার্ড বিজেপি বুত কর্মীকে মারধর করার ঘটনা সামনে আসার পরেই জগদ্দল বিধানসভার ২২ নম্বর ওয়ার্ডে বুথ কর্মী ফিরোজ আনসারীকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোট শেষ হওয়ার পরই তৃণমূল কর্মীরা মারধর করে এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের। যদিও তার সাথে দেখা করতে যান ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং ও লোকসভা নির্বাচনে এজেন্ট প্রিয়াঙ্গু পান্ডে। গুরুতর আহত হয় ফিরোজ আনসারী, তাকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী দেখতে গিয়ে বলেন, ওরা হারার ভয়ে এইসব মারধরের ঘটনা ঘটাচ্ছে। মানুষ প্রতিরোধ গড়ে তুললে তখন অসুবিধা হয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.