জেলা

পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই প্রাইভেট শিক্ষকের

ঘটনা টি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘী থানার রতনপুর এলাকায়, সাগরদিঘী থানায় খবর গেলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘী থানার পুলিশ, এবং আহতদের উদ্ধার করে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা ১ জনকে মৃত বলে ঘোষণা করেন। কিছুক্ষণ পর আরও এক ব্যক্তি মারা যায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে সাময়িক যানজটের সৃষ্টি হয়, কিছুক্ষণের মধ্যেই তা পরিষ্কার করে দেয় সাগরদিঘী থানার পুলিশ। মৃত যুবকদের নাম হাবিবুর রহমান বয়স ২৫ বছর, আরো একজনের নাম আব্দুল আলিম বয়স ২৮ বছর। দুজনেরই বাড়ি হরিহর পাড়া থানার মসুর ডাঙ্গা এলাকায় বলে জানা গিয়েছে।

হাবিবুর রহমান এবং আব্দুল আলিম দুজনেই একটা মোটরসাইকেলে করে বহরমপুরের দিক থেকে মোরগ্রাম এর দিকে পরীক্ষা দিতে যাচ্ছিল, সাগরদিঘির রতনপুরে একটা দাঁড়িয়ে থাকা লরিকে হঠাৎই ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর আহত হয় এক যুবক এবং মৃত্যু হয় আর এক যুবকের। হাসপাতালে চিকিৎসা চলাকালীন কিছুক্ষণ পর গুরুতর আহত ওই যুবক মারা যায়। ইতিমধ্যে সাগরদিঘী থানার পুলিশ দুজনের বাড়িতে খবর পাঠিয়েছে এবং তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে সাগরদিঘী থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.