জেলা

চিতাবাঘের আতঙ্কে হয়রান এলাকাবাসী

আবারও চিতাবাঘের হানা ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান এলাকায়। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা।সোমবার রাতে সংশ্লিষ্ট চা বাগানের রোড লাইনের একটি বাড়ির গোয়াল ঘর থেকে ছাগল টেনে নিয়ে যায় ওই চিতাবাঘটি। জার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রের খবর,ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের রোড লাইনের বাসিন্দা অজিত খাড়িয়ারের বাড়িতে সোমবার বাড়ির গোয়াল ঘরে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। এবং সেখান থেকেই একটি ছাগল নিয়ে চলে যায় চিতা বাঘটি এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।পাশাপাশি চিতাবাঘের হামলা থেকে বাঁচতে বন দফতরকে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণের দাবি করেছেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.