ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে উত্তেজনার জেরে মৃত্যু হল ১২৭ জনের। জখম হয়েছেন ১৮০ জনেরও বেশি।
ইন্দোনেশিয়ায় পূর্ব জাভায় রাতের ম্যাচে মাঠেই ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন সমর্থকরা। একে-অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস চালায়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বহু সমর্থকের।








