রাজনীতি

বিজেপি জিতেই গেছে,৪ তারিখ জাস্ট ফল ঘোষণা দিন! ভবিষ্যৎবাণী ঘোষবাবুর

এক সময় তিনি নিজেই ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী। বর্তমানে তাঁর ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছে। শনিবার রয়েছে তাঁর অন্যান্য সহকর্মীদের ভাগ্য পরীক্ষা বাঁকুড়া এবং বিষ্ণুপুর কেন্দ্রে। প্রচারপর্বের শেষ দিন বাঁকুড়ায় উপস্থিত রয়েছেন দাপুটে প্রার্থী দিলীপ ঘোষ। তবে এদিন সকাল থেকেই বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় বিজেপি নেতাকে।

বেসরকারীএকটি লজে রাত্রিবাস শেষে প্রাতঃভ্রমণ সেরে এদিন সকালে বাঁকুড়া শহর সংলগ্ন ধলডাঙ্গা মোড়ের একটি পুকুরে ছিপ হাতে নেমে পড়লেন তিনি। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় একটি মাছ ধরেন তিনি।

তবে শুধু মাছ ধরার পাশাপাশি একেবারে ভবিষ্যদ্বাণী করে দিলেন দিলীপ। জানিয়ে দিলেন বিজেপিজিতেই গেছে, ৪ তারিখ জাস্ট ফল ঘোষণার দিন! পরে স্থানীয় একটি চায়ের দোকানে বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভোট যতো এগোচ্ছে, তৃণমূল ততো হারছে আর হিংস্র হয়ে উঠছে। হতাশা থেকেই বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে, কমিশনের আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ এমনটাই মনে করেন বলে জানালেন বিজেপি নেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.