পাহাড়ে একটানা বৃষ্টির কারণে ফের ফুলেঁফেপে উঠেছে তিস্তা নদী। ইতিমধ্যে সমতলেও বৃষ্টি শুরু হয়েছে।আর শুক্রবার হঠাৎ তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের নেউলা বস্তি ইস্পাত এলাকায় প্রায় ৫০ টি গবাদি পশুসহ ১০ জন কৃষক আটকে পড়েছে নদীর চরে। তাদের উদ্ধার করতে ঘটনাস্থলে আসে এনডিআরএফ। এরপর দুটি স্পিড বোট তিস্তা নদীতে নামানো হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাল মহকুমাশাসক শুভম কুন্দল, ক্রান্তি আউট পোস্টের ওসি বুদ্ধদেব ঘোষ, ক্রান্তির বিডিও রিমিল সরেন, চেংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ, ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায় সহ অনেকে। স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ে বৃষ্টির কারণে কয়েকদিন ধরে তিস্তা নদীর জল স্তর অনেকটা বেড়ে গেছিল। যেকারণে কয়েকদিন ধরে তিস্তার চড়ে আটকে রয়েছে প্রায় ৫০ টি গবাদি পশু। তবে এদিন সকালে জলস্তর স্বাভাবিক ছিল। যেকারণে এদিন ১০ জন কৃষক নিজের গবাদি পশুগুলোকে আনতে নদী পার হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ সেই ১০ জন ব্যক্তি ফেরার পথে দেখে নদীর জলস্তর হু হু করে বেড়ে চলেছে। যেকারণে তারা আর নদীর পাড়ে আসতে পারেনি। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা খবর দেয় ক্রান্তি আউট পোস্টের পুলিশ প্রশাসনকে। খবর পৌঁছে যায় এনডিআরএফ টিমের কাছে। ইতিমধ্যে তিস্তা নদীর চরে আটকে পড়া ১০জন ব্যক্তিকে উদ্ধারের জন্য এনডিআরএফ টিম স্পিড বোর্ড নামিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। ইতিমধ্যে সেই ১০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। গরুগুলিকে উদ্ধারের চেষ্টা চলছে।
Read Next
November 17, 2026
‘ভারতমাতার বিরুদ্ধে ষড়যন্ত্র বরদাস্ত নয়’, বেলডাঙায় দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর
November 17, 2026
‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, অপরাধীদের কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের
November 17, 2026
২২ বছর পর ফের ফাঁসির সাজা বহাল কলকাতা হাই কোর্টে, হুগলির শিশুকন্যা ধর্ষণ-খুন মামলায় বড় নির্দেশ
November 17, 2026
পাঁচ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, জেন জি-র অংশগ্রহণে আপ্লুত শুভেন্দু! ২০৪৭-এ ‘বিকশিত ভারত’ গড়ার বার্তা মুখ্যমন্ত্রী
November 16, 2026
জাহাঙ্গির খানের বাড়ি ভাঙায় ফের স্থগিতাদেশ, ১ ডিসেম্বর পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
November 16, 2026
মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রায় ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ! শুভেন্দুর নির্দেশে গ্রেপ্তার বিজেপি নেতা
Related Articles
Check Also
Close







