বিশ্ব

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ: শীর্ষে যুক্তরাষ্ট্র, ধাক্কা খেল ভারতের অবস্থান

বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও সামরিক শক্তির ভারসাম্য বিচার করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট। ২০২৫ সালের এই তালিকায় টানা প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শক্তিশালী অর্থনীতি, বিশ্বের সর্ববৃহৎ সামরিক বাজেট এবং আধুনিক প্রযুক্তি খাতে প্রভাব বিস্তারের কারণে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বশক্তির শীর্ষে অবস্থান করছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আধুনিক প্রযুক্তি এবং উৎপাদন খাতে দ্রুত অগ্রগতির ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের প্রভাব ক্রমশ বাড়ছে। তৃতীয় স্থানে থাকা রাশিয়া তাদের বিপুল প্রাকৃতিক সম্পদ ও শক্তিশালী সামরিক কাঠামোর মাধ্যমে বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

চমকপ্রদভাবে, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা এবং পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও ভারত এই বছর শীর্ষ দশে জায়গা করে নিতে পারেনি। তালিকায় ভারতের অবস্থান ১২তম। রাজনৈতিক প্রভাব, সামরিক সক্ষমতা এবং কূটনৈতিক সম্পর্ক থাকলেও কিছু ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণে প্রথম দশে প্রবেশ সম্ভব হয়নি। সংযুক্ত আরব আমিরাতের (UAE) ঠিক পরেই ভারতের স্থান।

বর্তমানে ভারতের আনুমানিক মোট দেশজ উৎপাদন (GDP) প্রায় ৩.৫৫ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং জনসংখ্যা প্রায় ১৪৩ কোটি। তবে আন্তর্জাতিক নেতৃত্ব, বৈশ্বিক জোটে সক্রিয় ভূমিকা এবং সামগ্রিক প্রভাবের বিচারে দেশটি আরও উন্নতির সুযোগ রাখছে বলে মত বিশেষজ্ঞদের।

এই তালিকায় সৌদি আরব চতুর্থ স্থানে উঠে এসেছে। বিপুল তেল সম্পদ ও পর্যটন শিল্পে দ্রুত উন্নয়ন তাদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে। জার্মানি (৫ম), জাপান (৬ষ্ঠ), দক্ষিণ কোরিয়া (৭ম), ফ্রান্স (৮ম), ইসরায়েল (৯ম) এবং যুক্তরাজ্য (১০ম) শীর্ষ দশে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নেতৃত্বের ক্ষমতা, অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক প্রভাব, আন্তর্জাতিক জোট এবং সামরিক সক্ষমতা—এই পাঁচটি মূল মানদণ্ডের ভিত্তিতেই ২০২৫ সালের এই শক্তিশালী দেশের তালিকা তৈরি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.