তখনও নির্বাচন চলছে। তারই মাঝে আচমকা বুথের মধ্যে প্রবেশ করে অসভ্য আচরণের অভিযোগ তুললেন মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। অভিযোগ বিজেপির এজেন্টের বিরুদ্ধে। তার অভিযোগ বিজেপির পোলিং এজেন্ট বুথের ভিতরে তাঁকে বাধা দেন। পরে বুথ থেকে বেরিয়ে প্রার্থী বলেন “ওরা তো অশিক্ষিত।পড়াশোনা করে না। কিছু না। গামছা জড়িয়ে ভাবছে এটাও মাঠ।”
এরপরে হাসির পর্ব পড়ে গেছে পদ্ম শিবিরে। তবে প্রার্থীর এই মন্তব্যে ফুসে উঠেছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল।পাশাপাশি পাল্টা প্রশ্ন করতে দেখা যায় জুন মালিয়ার যোগ্যতা নিয়েও।এবং বলেছেন, “আমরা অশিক্ষিত হতে পারি। অর্ধ শিক্ষিত হতে পারি। কিন্তু চোর নই। জুন মালিয়া যে পার্টি করেন এবং ওঁর যে নেত্রী রয়েছেন তাঁরা চোর-ডাকাত। আমরা বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করি না। ঠকাইনি ওদের। কেন্দ্রের টাকা চুরি করিনি।”
বিজেপি প্রার্থীর আরও সংযোজন, “জুন মনে করছেন উনি বোধহয় ওনার নেত্রীর মতো পিএইচডি করেছেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে। জুনও আবার কোথাও করেছেন কি না। কিন্তু আমি দেখলাম উনি টুয়েলভ পাশ। মানুষকে কি সম্মানটা পড়াশোনার উপর দেওয়া হয়?”
এদিন অভিনেত্রী জুন বলেন ওরা তো অশিক্ষিত। পড়াশোনা করে না…।’ বিজেপির পাল্টা প্রশ্নের তীর কতদূর পড়াশোনা করেছেন যে কাউকে অশিক্ষিত বলার যোগ্যতা অর্জন করে ফেলেছেন! এর উত্তরে অগ্নিমিত্রা বলেন উনি তো দ্বাদশ শ্রেণি পাশ। তবে, হলফনামায় জুন মালিয়া উল্লেখ করেছেন তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাশ। ১৯৮৮ সালে পাশ করেছেন সিবিএসসি বোর্ড থেকে।







