পুজোর আগে শুক্রবার রেলের পক্ষ থেকে বেলদাতে উড়ালপুল নির্মাণের জন্য ফের সংশ্লিষ্ট দফতর পরিদর্শন করল। যার পর আশা দেখছেন বেলদাবাসী। এদিন রেলের ঠিকাদার সংস্থা, রাজ্য পূর্ত দফতর, বিদ্যুত দফতরের একাধিক আধিকারিক-সহ কর্মীরা উড়ালপুলের জন্য নকশার প্রতিলিপি হাতে নিয়ে এলাকা পরিদর্শন করেন। ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিহির চন্দ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাদি বারিক,-সহ অন্যরা।
বেলদা-কেশিয়াড়ি ৫ নম্বর রাজ্য সড়কের কেশিয়াড়ি মোড়ে অবস্থিত দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের ২৪ নম্বর রেলগেট। এই ডিভিশনে তৃতীয় লাইন চালু হয়ে যাওয়ার পর দুর্ভোগ আরও বেড়েছে মানুষের। স্থানীয় প্রশাসনের আশ্বাস, সেই দুর্ভোগ আর বেশিদিন ভুগতে হবে না মানুষকে। এদিন উড়ালপুলের জন্য নতুন করে নকশা প্রস্তুত হয়েছে। সেই নকশা রাজ্য সরকার অনুমোদন দিলেই পুজোর পরে তথা ডিসেম্বর নাগাদ কাজ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আর বাধা থাকবে না।
প্রশাসন সূত্রে খবর, খড়্গপুর বালেশ্বর ৬০ নম্বর অধুনা ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে রাজ্য বিদ্যুত বিভাগের অফিসের সামনে থেকে শুরু হয়ে বেলদা কালী মন্দিরের কাছে বিদ্যুত







