এবার রেমালের দাপট পড়লো রেললাইনে। জমলো জল। যার কারণে বন্ধ রয়েছে শিয়ালদহ শাখার একাধিক ট্রেন চলাচল। প্রায় স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন। চরম দুর্ভোগে অফিস যাত্রীরা। সম্প্রতি আজ বনগাঁ-হাসনাবাদ রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে সকাল থেকে বিপর্যস্ত রয়েছে মেট্রো পরিষেবাও।
মেট্রো ট্র্যাকে জল জমার কারণে মেট্রো পরিষেবা বন্ধ একাধিক জায়গায়। শুধুমাত্র গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চালু রয়েছে মেট্রো।
তাও সেটা পর্যাপ্ত নয় বলেই সূত্রের খবর। সপ্তাহের প্রথম দিনেই চুড়ান্ত দুর্ভোগের কবলে পড়লেন নিত্য যাত্রীরা। পাশপাশি জানিয়ে রাখবো বাড়ি থেকে বেরোনোর আগে খবর নিয়ে বেরোন। কারণ রাস্তায় অটো বাসও অমিল।







