সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
জলচকের, জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার দূর্গাপূজো কমিটির ভার্চুয়ালি পূজো উদ্ভোদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলাবাহুল্য এবছর জলচকে কন্যাকুমারীর আদলে তৈরী হচ্ছে মন্ডপ। তাই মন্ডপকে ঘিরে মানুষের মধ্যে যথেষ্ট উদ্দীপনা।
জলচকে এদিনের এই ভার্চুয়ালি উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংলার বিডিও সুকান্ত গোস্বামী। ওসি শুভঙ্কর রায়, জেলা পরিষদ সদস্য সেক সবেরাতি, পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং সহ একাধিক গুনীজন।
জলচক সহ এদিন মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলার ৩৩টি দূর্গাপূজার উদ্ভোদন করেন। জলচকের এই পূজো গত বছর থেকে জেলায় যথেষ্ট সাড়া পড়েছে। এবছরেও যথেষ্ট ভীড় হবে বলে দাবী পূজো কমিটির সম্পাদক কার্তিক চন্দ্র বেরার। যদিও পিংলা থানার প্রশাসন যথেষ্ট তৎপর জলচক সহ ব্লকের অন্যান্য সমস্ত পূজো মন্ডপের ভীড় নিয়ন্ত্রনের জন্য।







