ক্রাইম

মেয়ের বাড়ি যাওয়ার পথেই হাওড়ায় ছিনতাই বৃদ্ধার আশি হাজার টাকার সোনার গহনা

মেয়ের বাড়ি যাওয়ার পথেই ছিনতাই বৃদ্ধার আশি হাজার টাকার সোনার গহনা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর এর অন্তর্গত মাজু এলাকায়। আজ সকাল ছটা নাগাদ চংগুরালি শেখপাড়ার বাসিন্দা বছর ৬৫ এক বৃদ্ধা নাম জোহরা বেগম তিনি সকাল ছটা নাগাদ বাগনানের তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।ওই বৃদ্ধা জানান রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সময় হঠাৎই দুই ব্যক্তি বাইকে করে তার পিছু নেয়।তার সাথে যেচে আলাপ করতে চায়।এমনকি বাইকে করে পৌঁছে দেবার কথা বলে।এরপর আচমকাই তার গলা থেকে সোনার হার ও টাকা ছিনিয়ে চম্পট দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চলের ছড়ায় ওই মহিলা তড়িঘড়ি জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানান। ঘটনার সাথে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ ইতিমধ্যেই কটা ঘটনার তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ। বারবার জগৎবল্লভপুর এলাকায় চুরি ছিনতাই এর মত ঘটনা ঘটায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.