দেশ

কপাল জোরে প্রাণে বাঁচলেন রাষ্ট্রপতি মুর্মু! দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির কপ্টার

আলোর উৎসবে মাতোয়ারা গোটা দেশ। তারইমধ্যে ৪ দিনের সফরে কেরল পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সেখানেই প্রথম তিনি পৌঁছয়। এরপর বুধবার তিনি শবরীমালা আয়াপ্পা মন্দিরের উদ্যেশ্যে যেতে গিয়ে দুর্ঘটনার মধ্যে পরলো রাষ্ট্রপতি মুর্মুর কপ্টার।

মঙ্গলবার রাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রমাদমে অবতরণ করা হবে রাষ্ট্রপতির কপ্টার। তবে আবহাওয়া স্থান পরিবর্তন করা হয়। তবে শেষ মুহূর্তে হেলিপ্যাড তৈরি হওয়ায় তা মজবুত হয়নি। যার জন্য হেলিপ্যাডের একটি অংশ ভেঙে পরে যায়। যার ফলে বসে যায় কপ্টারের চাকা। এরপর তড়িঘড়ি পরিস্থিতির সামাল দিতে তৎপর পুলিশ ও দমকলকর্মীরা। এরপর তাদের দীর্ঘ প্রচেষ্টার পর এয়ারফোর্স এমআই-১৭ চপারটি সরাতে সক্ষম হয়।

তবে স্বস্তির বিষয় হল পুরোপুরি সুস্থ রয়েছেন রাষ্ট্রপতি। এরপর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে রাষ্ট্রপতিকে এই বিপর্যস্ত কপ্টার থেকে উদ্ধার করে সড়ক পথে রওনা দিয়েছেন। এই খবর ছড়িয়ে পরতেই সোশ্যাল মিডিয়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। কেরল সফরে আজ সকালে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওনার দীর্ঘায়ু কামনা করি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.