চব্বিশের নির্বাচনের আজ শেষ দফার ভোটের দিন, অভিনেত্রী শ্রীতমাকে পাকা রাজনীতিকের মতো বুথে বুথে ঘুরতে দেখা গেল সকাল থেকে। তিনি হলেন কামারহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস দলের কাউন্সিলর। গত পুরসভা নির্বাচনে জিতে তিনি কাউন্সিলর হন। আজ দেখা গেল সোজা বুথে প্রবেশ করে তিনি প্রিসাইডিং অফিসারকে বললেন, ‘এখন কাউকে ভোট দিতে দেবেন না। আগে অফিসাররা এসে আলো ঠিক করবে, তারপর ভোট শুরু হবে। এখন আর কেউ ভোট দেবেন না।’
ভোট দিয়ে বুথ থেকে বেরিয়ে তিনি জানান, ওই বুথের ইভিএম এর ওপর ঠিক মতো আলো পড়ছে না। ফলে, বয়স্ক মানুষদের প্রতিক বা নাম দেখতে অসুবিধা হচ্ছে। তাই আলো ঠিক করার অনুরোধ জানান তিনি। বেলা বাড়ার সাথে আলো ঠিক না হওয়ায় প্রিসাইডিং অফিসার কে ভোট দেওয়ার প্রক্রিয়া থামিয়ে দিয়ে বলেন শ্রীতমা। ঘটনাটি ঘটেছে, কামারহাটি বিধানসভার ২৯ নম্বর বুথে।
শ্রীতমা বলার পর বেশ কিছুক্ষণ ভোট বন্ধ ছিল। পরে আলো ঠিক হওয়ার পর ভোট আবার শুরু হয়।







