রাজ্য

ভোট দেওয়ার পর আত্মবিশ্বাসের সুর শোনা গেল অভিনেতা দেবের গলায়

সপ্তম দফায় সম্পন্ন হল ২৪ এর লোকসভা নির্বাচন। দেড় মাস ধরে চলল এই ভোটের লড়াই। এবার সবাই তাকিয়ে রয়েছে ৪ঠা জুনের ফলাফলের জন্য। আজ কলকাতার মধ্যে বিভিন্ন কেন্দ্রে ভোট হয়েছে। সেই কারণে টলি তারকাদের দেখা গেল পুরো পরিবার নিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। একই সাথে অভিনেতা দেব কেও দেখা গেল ভোট দিতে। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে তার গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর।

বর্তমানে বলাই যায় টলিউড ইন্ডাস্ট্রিতে দাপাচ্ছেন অভিনেতা তথা পরিচালক দেব। পাশাপাশি দীপক অধিকারীকে দেখা যায় রাজনৈতিক চর্চার শিরোনামে থাকতে। ২৪ এর ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত তাকে নিয়ে চলেছে রাজনৈতিক তরজা। এমনকি সমস্ত দিক যেভাবে সামলেছেন তার জন্যেও বিভিন্ন মহল থেকে প্রশংসিত হয়েছেন তিনি। এবার তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে ঘাটালের পাশাপাশি অন্যান্য প্রার্থীদের হয়ে পুরো রাজ্যে প্রচার করেছেন দেব। আজ দুপুরে তিনি নিজে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের বুথে ভোট দিলেন অভিনেতা তথা তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী তথা দেব।

ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে এসে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী নির্বাচনে জয়ের বিষয়ে আশার বাণী শোনালেন। পাশাপাশি নির্বাচন কমিশনার দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে বলে দাবি করলেন তিনি। এছাড়াও মালা রায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন তারকা। এমনকি দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায় খুবই পরিশ্রমী বলে দাবি করলেন দীপক অধিকারী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী জানালেন, “২০১৯ সালের লোকসভা ভোটের থেকে থেকে চব্বিশে তৃণমূলের ভালো রেজাল্ট হবে বাংলায়। ৪ তারিখ গরমের দাপট কমবে। মানুষ কোথাও গিয়ে শান্তি পাবে। গরম বেড়েছে, বৃষ্টির অপেক্ষা। নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে। আমাদের মতো গণতান্ত্রিক দেশের এত কোটি কোটি মানুষকে নিয়ে ভোটের আয়োজন। দেড় মাসব্যাপী এতবড় ইলেকশন করানোটা চারটিখানি কথা নয়। ভারতবর্ষে এত সুন্দরভাবে সাতটা দফার নির্বাচন প্রক্রিয়া শেষ হল যে এরজন্য নির্বাচন কমিশনের ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছি। মালাদির সঙ্গে আমার ভালো সম্পর্ক। প্রচুর কাজ করেন উনি। রাত ১২টার সময়ে সমস্যায় পরে ফোন করলেও পাওয়া যায় ওঁকে। আমি আশাবাদী ২০১৯-এর লোকসভার থেকে ভালো রেজাল্ট করবে এবার তৃণমূল। ২২টা সিটের থেকে মার্জিন বাড়বে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.