রাজ্যে ফের ভোট গ্রহণ, দুটি বুথে হবে পুনর্নির্বাচন। বারাসাত কেন্দ্র ও মথুরাপুর কেন্দ্রে হবে এই নির্বাচন। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
২০২৪ এর লোকসভা নির্বাচনের সপ্তম দফার নির্বাচনে বঙ্গে চেনা সন্ত্রাসের ছবি ভেসে উঠেছিল। তার জেরেই আবার ভোট গ্রহণ। বারাসাতের দেগঙ্গার কদম্বগাছি এলাকায় দেদার ছাপ্পার অভিযোগ তোলে বিজেপি। তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানায় ওই কেন্দ্রে ৬১ নং বুথে পুনর্নির্বাচন করার।
অন্যদিকে, মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ এলাকার আদ্দীর মহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠ এফপি স্কুল বুথে পুনরায় নির্বাচন হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই দুই কেন্দ্রের বুথে রিগিং এর অভিযোগ রয়েছে তাই পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই পুনর্নির্বাচন হবে ৩ তারিখ।
প্রসঙ্গত, ২০২৪ এর লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ জুন, মঙ্গলবার।







