রাজ্য

সন্দেশখালির বেতাজ বাদশা পেলো জামিন! কি বললেন তার আইনজীবী?

চলতি বছরের সন্দেশখালি কাণ্ডে জড়িত তৃণমূল নেতা শেখ শাহজাহান গ্রেফতার হন। তাকে গ্রেফতার করা হয় মূলত জমি দখলের পাশাপাশি আরো নানা কারণের ওপর ভিত্তি করে। কিন্তু একটি মামলার ওপর ভিত্তি করে বসিরহাট থানা জামিন দিল সন্দেশখালির বহিষ্কৃত নেতা তৃণমূল নেতা শাহজাহানকে। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার পর পুলিশও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল শাহজাহানের বিরুদ্ধে। তার ৮ নম্বর কেসে জামিন পেলেন শাহজাহান।

শাহজাহানের আইনজীবী হলেন রাজা ভৌমিক। তিনি বলেন, ”পুলিশ যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল, তার একটি কেসে জামিন মিলেছে। এ বার একে একে বাকি মামলাগুলিতেও জামিনের আবেদন করা হবে।”

শাহজাহানের বাড়িতে গত ৫ জানুয়ারি রেশন ‘দুর্নীতি’ মামলায় ইডি তল্লাশি চালাতে গিয়েছিল। সেখানে ঘটেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলার ঘটনা। অভিযোগ, শাহজাহানের বাড়ির সামনে তাঁর অনুগামীরা জড়ো হয়েছিলেন। তাঁরাই এসে চড়াও হন ইডির উপর। ইডি আধিকারিকদের হাসপাতালেও পর্যন্ত ভর্তি করানো হয়েছিল। এই ঘটনায় ন্যাজাট থানায় দু’টি এফআইআর হয়েছিল। একটি ইডির অভিযোগের উপর ভিত্তি করে এফআইআর হয় ও অন্যটি পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে রুজু করে। মোট ৩৪টি ধারা যুক্ত করা হয়েছিল শাহজাহানের বিরুদ্ধে এই দুটি মামলার অপর ভিত্তি করে।

শাহজাহান গা ঢাকা দিয়েছেন ইডির উপর হামলার ঘটনার পর। এর পরেই স্থানীয়দের বিক্ষোভ আছড়ে পরে সন্দেশখালির নানা জায়গায়। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ওঠে জমি-ভেড়ি দখল, মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ। এতে গ্রেফতার হন তাঁর শাগরেদ উত্তর সর্দার ও শিবপ্রসাদ হাজরা। পরে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শাহজাহানও। বর্তমানে জেলবন্দি রয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.