দেশ

প্রতিবাদীর উপর পাক সেনাবাহিনীর গুলিবর্ষণ, প্রাণ হারালো ৩ জন, গুলিবিদ্ধ ৬

এখনো পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীরে ঝরছে রক্ত। মঙ্গলবার পাক সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারালো তিনজন প্রতিবাদী। সাধারণ মানুষের রোস নিয়ন্ত্রণ করতে পাক সরকার বিশাল অংকের আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দেয়। খবর ছড়িয়ে পরতেই নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

গত বেশ কিছুদিন ধরেই টানা চলছে বিক্ষোভ। গত শুক্রবার পাক সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগে এক টানা প্রতিবাদ করতে থাকে জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি। সেই বিক্ষোভ রুখতে একাধিক এলাকায় পাক রেঞ্জার্স ও পুলিশবাহিনী মোতায়েন করেছে সরকার। বহু মানুষকে গ্রেফতার করে পুলিশ পাশাপাশি চলে গুলি। ১৯ কোম্পানি সেনাবাহিনী রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তবে পরিস্থিতির সামাল দেওয়া খুব কঠিন হয়ে পরায় গতকাল উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তারপরেই এক সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় ২ হাজার ৩০০ কোটি টাকা অর্থ সাহায্য করা হবে অধিকৃত কাশ্মীরকে। এই অর্থ মূলত বরাদ্দ হয়েছে বিদ্যুৎ ও আটার খরচে ভরতুকি দেওয়ার জন্য। পাশাপাশি প্রতি ইউনিট বিদ্যুতেও কিছুটা ছাড় দেওয়ার ঘোষণা হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তাই জন্যই গুলি চালায় পাক সেনা। সেখানেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালো ৩জন। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.