দেশ

“অন্য প্রাণীদের জীবনের কী হবে?” পশুপ্রেমীদের বক্তব্যের পাল্টা জবাব সুপ্রিম কোর্টের

পথ কুকুরদের মামলায় পাল্টা প্রশ্ন সুপ্রিম কোর্টের। বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে এই মামলায় শুনানি চলছিল। অন্য প্রাণীদের প্রসঙ্গ তুলে পশুপ্রেমীদের পাল্টা সুপ্রিম কোর্ট প্রশ্ন করেন , “অন্য প্রাণীদের জীবনের কী হবে? মুরগি-ছাগল, এদের কি জীবন নেই?” শীর্ষ আদালতের কথায় , পথকুকুরা হাসপাতাল বা আদালতে ঘুরে বেড়াবে কেন?

সুপ্রিম কোর্ট বলে , শিক্ষা প্রতিষ্ঠানে পথকুকুরা ঘুরে বেড়াবে কেন? পথকুকুদের শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে নিষেধ করা হয়েছে , রাস্তাঘাটে নয়। শীর্ষ আদালত আরো জানায় , “পশুদের আচরণ কেউ কখনও বলতে পারে না। কেউ বলতে পারে না যে পশুর কখন মুড হয় কামড়ানোর।” বিচারপতি বিক্রম নাথ বলেন, “এটা শুধু কামড়ানোর বিষয় নয়, কুকুরের জন্য যে ঝুঁকি বা দুর্ঘটনা ঘটে, সেগুলিও। আপনি কীভাবে চিহ্নিত করবেন? সকালে কোন কুকুরের কী মুড থাকে, তা কেউ জানে না।”

এদিন আদালতে এক পশুপ্রেমী বলেন , “আমরা পথকুকুরদের পাউন্ডে পাঠানোর কথা বলছি। যদি পথকুকুর না থাকে, তাহলে আবর্জনা ও বাঁদরের কী হবে?” তার মন্তব্যে আইনজীবী কপিল সিবল বলেন, “আমরা এখানে কুকুরপ্রেমী ও পরিবেশপ্রেমী হিসাবে হাজির হয়েছি।” উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসেই পথকুকুরদের কামড়ানোর মামলাটি সুপ্রিম কোর্টে তোলা হয়। এরপরই শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাসপাতাল ও রেলস্টেশনে পথকুকুরদের প্রবেশে নিষিদ্ধ করা হয়। নিরাপত্তার খাতিরে তাদের টিকাকরণ করিয়ে নির্দিষ্ট সেল্টারে রাখার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। এরপর পশুপ্রেমী সহ গোটা দেশ গর্জে ওঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.