লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ফের সামনে এলো রাজ্যের উপনির্বাচন। গত ১০ ই জুন নির্বাচন কমিশন ঘোষণা করল ৪ কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনের। তাই জন্য এবার তৃণমূল ও কংগ্রেস উভয়ই চাইছে ৩-১ ফর্মুলা।
লোকসভা নির্বাচনে এবারে নজর কাড়া ফলাফল করেছে ইন্ডিয়া জোট। এমনকি নরেন্দ্র মোদিকে ২৪ এর ভোটে জোট বেঁধে সরকার গঠন করতে হয়েছে। যার ফলে ভারতবর্ষের রাজনীতিতে বেশ শক্তিশালী হয়েছে ইন্ডিয়া জোট। এই বিরোধী জোট ঠিকভাবে ধরে রাখার জন্য আসন সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ। আসন ভাগাভাগি ঠিকমত না হওয়ায় ভোটে পরাজিত হয়েছে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে মোহাম্মদ সেলিমের মতো গুরুত্বপূর্ণ প্রার্থীরা।
সেই কারণে এবার ঘাসফুল শিবির ও কংগ্রেস উভয়ই চাইছে একজোট হয়ে লড়াই করতে। এইজন্য কংগ্রেসের দাবি রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ ও বাগদা তিনটে আসনই ছেড়ে দেবে তৃণমূলের প্রার্থী দেওয়ার জন্য। তবে কংগ্রেস চাইছে মানিকতলার আসনটায় নিজেদের প্রার্থী দিতে। একটা সময় জাতীয় কংগ্রেসের সোমেন মিত্রর বেশ প্রভাব রয়েছে কলকাতা উত্তর লোকসভায়। তাই জন্য তার পুত্রকে এবার ওখান থেকে ভোটে টিকিট দেওয়ার কথা ভাবছে কংগ্রেস। তবে এই দিকে মানিকতলায় সাধন পান্ডে প্রয়াত হওয়ার পর থেকে মানুষের সব রকম কাজ সামলেছে তার কন্যা শ্রেয়া পান্ডে ও তার সুপ্তি পান্ডে। তাই জন্য এবার রাজ্যের শাসক দল কি করে সেটাই এখন দেখার।







