জেলা

ডুয়ার্সের চা বাগানে খাঁচা বন্দি চিতা;

ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচা বন্দি চিতাবাঘ। বৃহস্পতিবার সাতসকালে ডুয়ার্সের লক্ষীপাড়া চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হয় একটি চিতাবাঘ। বেশ কিছুদিন আগে চা বাগানে চিতাবাঘ ঘুরে বেড়াতে দেখে আতঙ্ক ছড়িয়েছিল এমনকি লক্ষীপাড়া চা বাগানে চিতা বাঘের হামলায় জখম হয়েছিল চা শ্রমিক। এরপর বাগান কর্তৃপক্ষের তরফে বন দফতরের কাছে খাঁচা পাতার জন্য আবেদন জানানো হয়। প্রায় মাস খানেক আগে লক্ষ্মীপাড়া চা বাগানের বি বি ৬ এক্সটেনশনে খাঁচা পাতে বন দফতর। এদিন সাত সকালে শ্রমিকরা লক্ষ্য করে ওই খাঁচায় বন্দি হয়েছে চিতাবাঘ। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডে। খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া চিতাবাঘটি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। শারীরিক পরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.