লোকসভা নির্বাচনে রাজ্যে ছিল প্রায় ১০০ র বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মানে বলাই যায় পশ্চিমবঙ্গের মোতায়ন ছিল প্রচুর কেন্দ্রীয় বাহিনীর দল। সেই প্রক্রিয়া মিটেছে কিছুদিন হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই ফের দামামা বেজে গেল উপনির্বাচনের। তার জন্য রাজ্যের আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী।
পশ্চিমবঙ্গে চলছে একের পর এক নির্বাচন। লোকসভা ভোট কাটতে না কাটতেই নির্বাচন কমিশন ঘোষণা করে দিল ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের। ৪ঠা জুন ভোটের ফলাফল বেরিয়েছে। তারপরেই ১০ই জুন নির্বাচনের কমিশনার উপনির্বাচনের ঘোষণা করেন মালদহ দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ ও মানিক তলায়। এবার সেই নির্বাচনের জন্য ধার্য হয়েছে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
আগামী ১০ই জুলাই এই উপনির্বাচন হতে চলেছে। ১৩ ই জুলাই বেরোবে এই চারটি কেন্দ্রের ভোটের ফলাফল। এই উপনির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হলো ২১শে জুন। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মোতায়ন থাকছে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি রায়গঞ্জ ও মানিকতলা বিধানসভা কেন্দ্রে থাকবে ১২ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও রানাঘাটে মোতায়ন থাকতে চলেছে ১৫ কোম্পানি বাহিনী।







