রাজ্য

মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন যুবকের দেহ।

শিয়ালদহ দক্ষিণ শাখায় চলন্ত ট্রেনের ধাক্কায় মৃতূ এক যুবকের। রেলগেট পার করার সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।

সোমবার রাতে বজবজ-শিয়ালদহ লাইনে ঘটে এই দুর্ঘটনাটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে যুবকের নাম মন্টু । তাঁর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। মহেশতলা ২৫ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুরে মামার বাড়িতে থাকতেন তিনি।

সোমবার রাতে নুঙ্গি ও আকড়ার মাঝে নিশ্চিন্তপুর ১১ নম্বর রেলগেট দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। ঠিক সেই সময় আচমকা ট্রেনের ধাক্কায় এক পাশে ছিটকে পড়েন তিনি। তার দেহ খানিকটা টেনে নিয়ে যায় ট্রেনটি। যার ফলে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার দেহ। ঘটনা স্থলেই মৃত্যু হয় তাঁর।

আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশে খবর দেন। তারপরেই ঘটনাস্থলে পৌঁছান মহেশতলা থানার পুলিশ ও রেল পুলিশের আধিকারিকরা। উদ্ধার করা হয় যুবকের দেহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.