রাজ্য

সরকারি কর্মীদের এবার সুবিধার দিন শেষ

সরকারি চাকরি মানেই আরামের কাজ। তাই প্রায় প্রত্যেকটি ছেলে মেয়েরাই চেষ্টা করে সরকারি চাকরি লাভের। তবে চলতি বছরে সরকারি চাকরি নিয়ে ঘটে গেছে অনেক ঘটনা।

এবার এই সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে গতকাল অর্থাৎ রবিবার হতো ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা। এখন থেকে সরকার আর কোনো সরকারি কর্মচারী বা রাজনীতিবিদদের বিদ্যুৎ বিল পরিশোধ করবে না।

হিমন্ত বিশ্বকর্মা বলেছেন, ‘‘আমরা ভিআইপি সংস্কৃতি ভাঙছি। করদাতাদের টাকা দিয়ে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি না। এমন পরিস্থিতিতে ২০২৪ সালের জুলাই থেকে এখন থেকে গোটা রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও রাজনীতিবিদদের নিজেদেরই বিদ্যুতের বিল পরিশোধ করতে হবে।’’

এবার বিনামূল্যে বিদ্যুতের দিন শেষ অসমের মন্ত্রী ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তিনি সহ সমস্ত মন্ত্রী ও আধিকারিকদের ১ লা জুলাই থেকে মেটাতে হবে বিদ্যুতের বিল। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা রবিবার আসাম সচিবালয় কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে জনতা ভবন সৌর প্রকল্প, ২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, গ্রিড-সংযুক্ত ছাদ এবং গ্রাউন্ড-মাউন্টেড সোলার পিভি সিস্টেমের উদ্বোধন করেন।

প্রকল্পটি মাসে গড়ে ৩ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে এবং বিনিয়োগের পরিমাণ ১২.৫৬ কোটি টাকা ৪ বছরের মধ্যে পুনরুদ্ধার করা হবে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে মাসিক সাশ্রয় হবে প্রায় ৩০ লক্ষ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.