রাজ্য

দীঘায়ও এবার ভক্তদের জন্য শুরু ধ্বজা সেবা ! ফোন করেই করা যাবে বুকিং , বুকিং করা যাবে মহাপ্রসাদের জন্যও

ভক্তদের জন্য বড় সুযোগ । এবার দীঘার জগন্নাথ ধামেও ‘ধ্বজাসেবা’ করা যাবে । এত দিন এই সুযোগ পাওয়া যেত পুরীর জগন্নাথ মন্দিরে । দীঘাতেও এবার পাওয়া যাবে সেই সুযোগ । তবে পুরীতে বিশেষ বিশেষ দিনে যেমন ধ্বজা নিলাম হয় , দীঘাতে বর্তমানে সেরকম কোনো পরিকল্পনা নেই বলেই জানা গিয়েছে ।

দীঘায় প্রতিদিন বিকেল ৪ টের সময় , সেবায়তরা পালা করে উঠে মন্দিরের চূড়ায় ধ্বজা বাঁধেন । তা দেখতে ভিড় জমান বহু পর্যটকই। তবে এবার সেই ভক্তরাই সরাসরি ধ্বজা সেবায় অংশ নিতে পারবেন । তবে এর জন্য আগে থেকে বুকিং করতে হবে ভক্তদের । ৭৩৬৩০৮৩৮৪২ নম্বরে ফোন করে , আগে থেকে বুকিং করে রাখতে হবে ভক্তদের । বুকিং এর সময়ই , পুণ্যার্থীরা ধ্বজা ওড়ানোর দিনক্ষণ স্থির করতে পারবেন ।

উল্লেখ্য , উপরের ফোন নম্বর – ৭৩৬৩০৮৩৮৪২ , এখানে ফোন করে , দীঘার আট রকমের মহাপ্রসাদও পাওয়া যাবে । এই মহাপ্রসাদের মধ্যে থাকছে , খিচুড়ি ভোগ, মিষ্টি মহাপ্রসাদ, প্যাঁড়া মহাপ্রসাদ, লুচি-সবজি মহাপ্রসাদ, মধ্যাহ্নভোজ মহাপ্রসাদ, বিশেষ মধ্যাহ্নভোজ মহাপ্রসাদ, সন্ধ্য়ার মহাপ্রসাদ, সন্ধ্যার বিশেষ মহাপ্রসাদ । প্রাতঃরাশ মহাপ্রসাদ নিতে হলে , পুণ্যার্থীদের আগের দিন বুকিং করতে হবে । মধ্যাহ্ন ভোজের বুকিংও আগের দিন করা যাবে , আর আগের দিন বুকিং করতে না পারলে , দিনের দিন সকাল ১০ টার মধ্যে বুকিং সারতে হবে । সন্ধ্যার মহাপ্রসাদের জন্য বুকিং টাইম সকাল ১১টা থেকে বিকেল ৫টা । এই মহাপ্রসাদ ভক্তরা ৫০ থেকে ১৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.