গত কয়েকদিন থেকে একটানা বৃষ্টি জলপাইগুড়িতে। বৃষ্টির কারণে সাধারণ জনজীবন ব্যাহত। রাতভর ভারী বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। আজও NH31 জলঢাকা নদীতে হলুদ সর্তকতা এবং তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা রয়েছে। ফুঁসছে তিস্তা সহ জেলার বিভিন্ন নদীগুলো। চিন্তা নদী পাড়ের বাসিন্দাদের।
জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে আজ সকালে জানা যায়, 1127.89 কিউমেক সকাল ৬ টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান।






