জেলা

টোটোর ব্যাটারি চুরির অপরাধে গ্রেফতার-৫ !

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ইট খোলাপাড়া এলাকা থেকে টোটোর ব্যাটারি চুরির ঘটনায় যুক্ত থাকার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করল নাদনঘাট থানার পুলিশ। ধৃতরা হলো গৌর দাস, রাজা ক্ষেত্রপাল, কল্যাণ ক্ষেত্রপাল, নিতাই দাস এবং চৈতন্য গুপ্ত এদের চারজনের বাড়ি কালনা থানা এলাকায় এবং একজনের বাড়ি নাদানঘাট থানায় এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় গত ২৫ তারিখ রাতে নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ইট খোলাপাড়া এলাকা থেকে স্বপন ডাকুয়া নামে এক ব্যক্তির দুটি টোটোর ব্যাটারি চুরি হয়ে যায়। তারপরের দিন নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে কালনা এবং নাদনঘাট থানা এলাকা থেকে অভিযুক্ত পাঁচজনকে সোমবার গ্রেফতার করে নাদনঘাট থানা। ধৃতদের মধ্যে গৌড় দাস এবং চৈতন্য গুপ্তাকে ৫ দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে। এদের সকলকেই মঙ্গলবার দুপুরে পাঠানো হয় কালনা আদালতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.