দেশ

মেট্রো কম্পার্টমেন্টই এবার বুক করা যাবে প্রি – ওয়েডিং , জন্মদিনের পার্টি থেকে ছাদনাতলার জন্য ! দারুণ সুযোগ এবার হাতের নাগালে

যারা সামনেই বিয়ে করতে চলেছেন , তাদের জন্য সুখবর । প্রি – ওয়েডিং শুটের জন্য একদম ইউনিক কিছু ভাবছেন ? তাহলে সেটা মেট্রো কামরা ছাড়া আর কিছু কি হতে পারে ! ভাবুন তো , কোনো নিত্যদিনের ভিড়ভাট্টা নেই , কোনো অফিস যাওয়া – বাড়ি ফেরার তাড়া নেই । ফাঁকা মেট্রো কোচে চারিদিকের ঝলমলে আলোর মাঝে , ক্যামেরার সামনে , নিজের প্রিয় মানুষটার হাত ধরে পোজ দিচ্ছেন আপনি। তাহলে এবার থেকে প্রি ওয়েডিং এর জন্য ডেস্টিনেশন কিন্তু মেট্রোও হতে পারে ।

কিন্তু কোথায় মিলবে এই সুযোগ ? মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে মেট্রোর কোচের ভিতরেই আয়োজন করা যাবে নানা সামাজিক অনুষ্ঠান। যেমন জন্মদিন, বিবাহবার্ষিকী এমনকি বিয়ের অনুষ্ঠানও। পাশাপাশি বিভিন্ন প্রোডাকশন হাউস সেখানে শুটিংয়ের সুযোগও পাবে। তবে এই বিশেষ সুবিধা সব মেট্রো পরিষেবায় চালু হচ্ছে না।

তবে এই পরিষেবা নিতে গেলে কমপক্ষে ১৫ দিন আগে করতে হবে বুকিং। পাশাপাশি সময়সূচী, নিরাপত্তা ও নির্দেশিকা সব কিছু মেনে চলতে হবে। মদ, বিড়ি, সিগারেট খাওয়া যাবে না । আতশবাজি ব্যবহারও কঠোরভাবে নিষিদ্ধ। যারা এই বুকিং করেছেন , তাদের এবং তাদের সাথে যারা থাকবেন, তাদের মেট্রোতে ওঠার অনুমতি দেওয়ার আগে স্টেশনে নিরাপত্তা তল্লাশি চালানো হবে। এই মেট্রো ব্যবহারের জন্য প্রতি ঘণ্টার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫,০০০ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত ।

মেট্রোর তরফে এই বিশেষ ব্যবস্থায় কোনো চলচ্চিত্রের শুটিং, ওয়েব সিরিজ, তথ্যচিত্র, বিজ্ঞাপন, জন্মদিনের পার্টি, কিটি পার্টি, প্রি-ওয়েডিং শুট, ফটোশুট এবং অন্যান্য সৃজনশীল কাজের জন্য জায়গা দেওয়া হবে। জন্মদিনের পার্টি, প্রি ওয়েডিং শুট এবং কিটি পার্টিরও অনুমতি দেওয়া হবে। তবে এসব ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ জন অংশগ্রহণকারীকে মেট্রোয় প্রবেশের অনুমতি দেওয়া হবে। আর এই ৫০ এর সংখ্যা অতিক্রম করলে, মেট্রোর সাধারণ ভাড়া সহ অতিরিক্ত চার্জ নেওয়া হবে। উল্লেখ্য , মেট্রোয় কোচ বুকিং এর সময় অগ্রিম ছাড়াও জমা রাখতে হবে , আরও ২০ হাজার টাকা । পরে যদিও তা ফেরত দিয়ে দেওয়া হবে ।

সূত্রের খবর, ভোপাল ও ইন্দোরে মেট্রো পরিষেবায় যাত্রী সংখ্যা অত্যন্ত কম। সাধারণ কর্মদিবসে ২০০ জনেরও কম মানুষ মেট্রোয় যাতায়াত করেন। যদিও সপ্তাহান্তে সেই সংখ্যা ৫০০-এর গণ্ডি পেরোয়, তবুও অন্যান্য দিনে অধিকাংশ ট্রেন প্রায় ফাঁকাই চলাচল করে। জানা গিয়েছে, মেট্রো চালানো, নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক খাতে প্রতিদিন সরকারের খরচ হচ্ছে প্রায় ৮ লক্ষ টাকা, অথচ দৈনিক আয় ১০ হাজার টাকাও ছুঁতে পারছে না। সেই কারণেই এই নতুন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.